গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় মানবিক সহায়তা সংস্থার দুই কর্মী শহীদ

0
0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও তিন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (MSF) দুই কর্মী ইসরায়েলি ড্রোন হামলায় শহীদ হয়েছেন। অন্যদিকে, পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে মাদামা গ্রামে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সী এক ফিলিস্তিনি।

২৮ নভেম্বর, শনিবার গাজা সিটির একটি চিকিৎসাকেন্দ্রে শুক্রবার রাতে ইসরায়েলি ড্রোন হামলায় MSF-এর দুই নিরাপত্তাকর্মী মোয়াজ ইউসুফ আলী সোবেহ এবং আহমেদ সুফিয়ান মুহাম্মদ আবু হাসিরা শহীদ হন। তারা ওই চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

MSF জানিয়েছে, তাদের চিকিৎসাকেন্দ্রটি সংস্থার নিজস্ব লোগো দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং এর অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে আগেই জানানো হয়েছিল। তা সত্ত্বেও সেখানে হামলা চালিয়ে সংস্থাটির দুই কর্মীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে সংস্থাটি হামলার স্বাধীন তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তাদের ১৭ জন কর্মী প্রাণ হারিয়েছেন। হামলার পর গাজা সিটির ওই চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাসেবা সাময়িকভাবে স্থগিত করার কথাও জানিয়েছে MSF।

অন্যদিকে, শনিবার, আটাশে নভেম্বর অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে মাদামা গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে হিকমত মুহাম্মদ ফারাজ (৫৭) নামে এক ফিলিস্তিনি শহীদ হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি তার বুকে বিদ্ধ হয়। পরে নাবলুসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাদামা গ্রাম পরিষদের প্রধান রামি নাসসার এএফপিকে জানিয়েছেন, দখলদার ইসরায়েলি সেনারা ফারাজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গুলি করে। এ সময় তার স্ত্রী, মেয়ে ও পুত্রবধূকেও মারধর করা হয় বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও আগ্রাসন বন্ধ হয়নি। গাজা ও পশ্চিম তীরজুড়ে অব্যাহত হামলায় সাধারণ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী ও বেসামরিক মানুষের জীবনও ক্রমাগত ঝুঁকির মুখে পড়ছে।


তথ্যসূত্র :
1. MSF charity condemns Israeli drone strike that killed two staff outside Gaza clinic
– https://tinyurl.com/y2wtub74

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ১০ প্রদেশে পাঁচ বছরে ১২ জনের কিসাস কার্যকর করল ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্ট