রাজশাহীর নগর ভবন লক্ষ্য করে গভীর রাতে দুটি হাতবোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা

0
2

রাজশাহী নগর ভবন লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করেছে আওয়ামী দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে এসে এ হামলা চালায়। বোমা দুটি বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গণমাধ্যম সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে আসে। তাদের মধ্যে দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করে। বোমা দুটি বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার ঘটনার মধ্যে নগর ভবনে এ হামলার ঘটনা ঘটল। এর আগে পবা উপজেলা ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রেও হামলার ঘটনা ঘটে।


তথ্যসূত্র:
১। রাজশাহীর নগর ভবন লক্ষ্য করে বোমা হামলা
– https://tinyurl.com/44szduj9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় মানবিক সহায়তা সংস্থার দুই কর্মী শহীদ