ভারতে সিরিয়ান শরণার্থী ও তার শিশু সন্তানের উপর অ্যাসিড নিক্ষেপ

0
110

ভারতের পশ্চিম দিল্লিতে একজন সিরিয়ান শরণার্থী এবং তার ১১ মাস বয়সী সন্তানের গায়ে অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করেছে একদল অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। এই ঘটনায় গত ৭ অক্টোবর সোমবারে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জানা যায়, পশ্চিম দিল্লির ভিকাশপুরিতে গত ৩০শে সেপ্টেম্বর এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সিরিয়ান শরণার্থী রাফাত, তার স্ত্রী মারিসা এবং তার ১১ মাস বয়সী ছেলে ভিকাশপুরিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের বাহিরেই থাকতেন। রাফাত আগে একটি কল সেন্টারে কাজ করতেন। কিন্তু পরে তিনি চাকরিটি হারালে জাতিসংঘের সংস্থার সাথে যোগাযোগ করেন। কিন্তু জাতিসংঘের কর্মকর্তা তাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে অস্বীকৃতি জানায়। এতে বাধ্য হয়ে তারা রাস্তায় বসবাস শুরু করেন বলে জানিয়েছেন রাফাত।

হামলা সম্পর্কে রাফাত বলেন, তিনি দেখেন হামলাকারীরা হাতে একটি পাত্র নিয়ে তার দিকে আসছে। বিপদ আঁচ করতে পেরে তিনি পালানো চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা কেমিক্যাল জাতীয় ঐ পদার্থটি রাফাত এবং তার শিশু সন্তানের উপর নিক্ষেপ করে। এতে রাফাতের চামড়া পুড়ে যেতে শুরু করে এবং তিনি এটিতে কেমিক্যালের গন্ধ অনুভব করেন।

রাফাত বলেন, তিনি অনেকগুলো অটোরিকশাকে অনুরোধ জানিয়েছে তাকে এবং তার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। পরে একজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাকে হাসপাতালে দিয়ে আসেন।

রাফাতের স্ত্রী মারিসা বলেন, আমি হাসপাতালে পৌঁছে দেখি আমার ছেলের মুখে আগুনে ক্ষত হয়েছে। বিশেষভাবে তার চোখ, ঘাড় এবং বুকে আগুনে পুড়ে গেছে। ভেবেছিলাম ছেলেকে হারাতে হবে। একটা শিশুর সাথে কেউ এমনটা কীভাবে করতে পারে? তাদের কি কোনো শিশু নেই?

উল্লেখ্য, ভারতে ক্রমবর্ধমান হারে বেড়েছে ইসলামবিদ্বেষ, সেই সাথে বেড়েছে মুসলিমদের উপর হামলার ঘটনা। সিরিয়ান শরণার্থী রাফাতও এমন কোনো বিদ্বেষী কর্মকাণ্ডের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
১. Syrian Refugee And His 11-Month-Old Son Attacked With ‘Acid’ In Delhi’s Vikaspuri
– https://tinyurl.com/ymvfkusx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাবালিয়া শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি হামলা, নিহত ১৫
পরবর্তী নিবন্ধজামিনে মুক্তি পাচ্ছে আওয়ামী মন্ত্রীরা