জামিনে মুক্তি পাচ্ছে আওয়ামী মন্ত্রীরা

0
189

একের পর এক জামিনে মুক্তি পাচ্ছে আওয়ামী মন্ত্রীরা। ৮ই অক্টোবর মঙ্গলবারে রিমান্ড চলাকালেই জামিনে মুক্তি পেয়েছিল আওয়ামী লীগের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এবার বুধবার (৯ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জামিন দিয়েছে আদালত।

৯ অক্টোবর বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিতে হট্টগোলের ঘটনা ঘটে। সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এজলাসে উঠার পরেই দুই পক্ষের হট্টগোল শুরু হয়। এ ঘটনার পর এজলাস ছাড়েন তিনি। পরে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, বিচারক এজলাসে আসার পরে দুই পক্ষের হট্টগোল হয়েছে। আমরা বলেছি, এই মামলাটা এই আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে। গতকাল (৮অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালত থেকে সাবেক মন্ত্রী এম এ মান্নানের মামলাটি (মিস কেস) বদলি করে জেলা ও দায়রা জজে নিয়ে আসা হয়। কিন্তু আইন অনুযায়ী এই মামলা চলতি মাসের ১৪-১৫ তারিখ শুনানির কথা। কিন্তু হঠাৎ করে আদালতে এসে শুনি জামিন শুনানি আজ (৯অক্টোবর)।

এ বিষয়ে আমরা বাদীপক্ষ জানি না। এ নিয়ে আজকে শুনানি করতে চাই না। অন্যান্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেওয়ার জন্য আদালতকে বলেছি আমরা। কিন্তু আদালত আমাদের কথা শুনতে চায়নি। আসামিপক্ষ শুনানিতে অংশগ্রহণের জন্য তোড়জোর করেছে। এটি নিয়ে হট্টগোল হয়েছে। পরে আদালতের বিচারক এজলাস থেকে নেমে গেছেন।

সুনামগঞ্জ পৌর শহরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এ মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।


তথ্যসূত্র:
১. এবার জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
– https://tinyurl.com/2ktfeyfp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে সিরিয়ান শরণার্থী ও তার শিশু সন্তানের উপর অ্যাসিড নিক্ষেপ
পরবর্তী নিবন্ধপূর্ববর্তী প্রশাসনের আরও ৮৫০ মিলিয়ন আফগানি ঋণ পরিশোধ করেছে তালেবান প্রশাসন