থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আতশবাজির ফুলকিতে পুড়ল ঘর

0
115

ঢাকার কেরানীগঞ্জে আতশবাজির ফুলকি থেকে আগুন লেগে একটি কক্ষের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, হিজলতলা বাজার এলাকার আবদুর রাজ্জাকের মালিকানাধীন তৃতীয় তলা ভবনের নিচতলায় কয়েকজন কিশোর মোমবাতি দিয়ে আতশবাজি ফাটাচ্ছিল। তখন আতশবাজির আগুনের ফুলকি একটি কক্ষের বিছানার ওপরে গিয়ে পড়লে ওই কক্ষে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে হিজলতলা বাজার এলাকার এক বাসিন্দা গণমাধ্যমকে বলেছে, ‘আগুন লাগার খবর পেয়ে ভেবেছিলাম, গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে জানতে পারি, নতুন বছর (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষে কয়েকজন কিশোর আতশবাজি ফোটাচ্ছিল। সেই থেকে নাকি আগুন লেগেছে। পরে এলাকাবাসী জড়ো হয়ে আগুন নিভিয়ে ফেলে।’


তথ্যসূত্র:
১.কেরানীগঞ্জে আতশবাজির ফুলকির আগুনে পুড়ল ঘর
-https://tinyurl.com/25ethu46

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধথার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে সংঘর্ষ, নিহত ০১
পরবর্তী নিবন্ধপুলিশি হেফাজতে অতিরিক্ত নির্যাতনের ফলে ভারতে মুসলিম যুবকের মৃত্যু