
পুলিশি হেফাজতে অতিরিক্ত নির্যাতনের ফলে মারা গিয়েছে এক মুসলিম যুবক। বিহারের অন্তর্গত পুঠিয়া থানায় এই ঘটনা ঘটে। ৩১ ডিসেম্বর ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম এই বিষয়ে সংবাদ প্রকাশ করে।
নিহত যুবকের নাম হাসিবুল হক (৩০)। সে বিহারের অন্তর্গত গরুখাল পঞ্চায়তের বাসিন্দা।
গত ১৭ ডিসেম্বর, ফাইজান আলম নামক এক গরু ব্যবসায়ী তার ব্যবসাস্থল থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। এসময় একদল লোক তার পথ রোধ করে আক্রমণ করে। আক্রমণকারীরা তাকে ঘিরে ধরে এবং তার মাথায় বন্দুক ধরে ৫.৯৫ লাখ রুপি ছিনতাই করে নেয়। এই সময় ফাইজান আলম বাধা দেওয়ার চেষ্টা করে। তার বাধা দেওয়ার ফলে আক্রমণকারীরা বন্দুক দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
তারই জের ধরে, ২০ ডিসেম্বর ওই ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মাঝে হাসিবুল (৩০) নামক এক যুবককে জেলে নিয়ে মারধর করলে মারাত্মক আহত হয়।
পরে কারাকর্তৃপক্ষ সদর হাসপাতালে স্থানান্তরিত করে। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর পাঠানো হয়। ভাগলপুরে অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে পাটনায় পাঠানো হয়। পাটনার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত হাসিবুলের পরিবার মানবাধিকার কমিশনের কাছে হেফাজতে থাকা অবস্থায় অমানুষিক নির্যাতনের কথা উল্লেখ করে আবেদন করেছেন। তার পরিবার বলছে, হেফাজতে থাকা অবস্থায় হাসিবুলকে গুরুতর শারীরিক নির্যাতন করা হয়। যার ফলে তার মৃত্যু হয়।
তথ্যসূত্র:
1. Bihar: Cattle Robbery Accused Haseeb ul Haq Dies in Custody, Family Alleges Police Torture
– https://tinyurl.com/3hfpc25c


