
থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে দুই গ্ৰুপের সংঘর্ষে নিহত হয়েছে এক যুবক এবং আহত হয়েছে কয়েকজন। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায়।
নিহত ওই যুবকের নাম হৃদয় (২০)। এছাড়াও আহতরা হলো সানি (২০) আপন (২১) রাব্বি (২৫)।
এলাকাবাসী গণমাধ্যমকে জানিয়েছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে দুই গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। উক্ত ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি দুইটি হওয়ায় উভয় গ্রুপে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদার এর ছেলে হৃদয় (২০)কে কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে নারায়ণগঞ্জের র্যাব ১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তথ্যসূত্র:
১.থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে সংঘর্ষ, যুবক নিহত
-https://tinyurl.com/22yn78xp


