ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করলো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সদস্য

0
79

দিনাজপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করায় নাবিল হোসেন (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাবিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ড শাখার সদস্য। সে পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।

থানা-পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নাবিল হোসেন তার ফেসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলভার ও ম্যাগাজিনের ছবি দিয়ে পোস্ট করন। ওই ছবির নিচের ডান পাশে কোণে ইংরেজিতে লাল রঙের কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়।


তথ্যসূত্র:
১. ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/mr2yy782

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবিপ্রবিতে পরীক্ষার হলে নারী শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করলো শিক্ষিকা; প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ বিলের কপিতে পলাতক খুনি হাসিনার নামে স্লোগান; ক্ষুব্ধ এলাকাবাসী