
যশোরের শার্শায় বিদ্যুৎ বিলের কপিতে এখনো রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান— ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’। এ নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুতের গ্রাহকসহ বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে ক্ষোভ, আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, যশেোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শার্শা উপজেলার বাগআঁচড়া সাব-জোনাল অফিসের আওতায় প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছেন। ছাত্র-জনতার গণআন্দোলনের দেশ নতুন করে স্বাধীন হলে সারাদেশে শেখ হাসিনার নাম, ফলকসহ টাঙানো ছবিও সরিয়ে ফেলা হয়। কিন্তু এখনো সরানো হয়নি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব-জোনাল অফিসের বিদ্যুৎ বিলে থাকা শেখ হাসিনার স্লোগান। এখনো বিলে শেখ হাসিনার প্রচার বার্তা চালানো হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসের বিলের কাগজে তা এখনো দৃশ্যমান রয়েছে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘স্বৈরাচার হাসিনা পতনের সাত মাস অতিবাহিত হলেও তার নামসহ স্লোগান বিদ্যুৎ বিলে রয়েছে। যেটা এ জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। তারা পালিয়ে গেলেও তার দোসররা এখনও হাসিনার নাম প্রচারে ব্যস্ত। এটা কোনো অবস্থায় কাম্য নয়। অচিরেই এটি কর্তৃপক্ষের সংশোধন করা উচিত।’
তারা আরও জানিয়েছে, ‘এই অফিসের এজিএম সহ যারা আছে তারা স্বৈরাচার হাসিনার সমর্থক গোষ্ঠী হতে পারে। অথবা দায়িত্বহীনতার কারণে প্রচারণা চালিয়েছে। দ্রুত এই অফিসের এজিএম এর বিরুদ্ধে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়া উচিত।’
তথ্যসূত্র:
১. বিদ্যুৎ বিলের কপিতে শেখ হাসিনার স্লোগান, গ্রাহকদের ক্ষোভ
– https://tinyurl.com/5be6rntp


