দখলদার সেনাদের নিপীড়নের মুখে আত্মগোপনে যাওয়া সন্তানের জন্য অপেক্ষারত এক কাশ্মীরি মায়ের মৃত্যু

0
56

অধিকৃত জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার একটি গ্রামে গত ২৯ জানুয়ারি এক মায়ের হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। এই মায়ের নাম জানা বেগম, দীর্ঘদিন যাবত আপন ছেলেকে কাছে না পেয়ে তিনি গভীর শোকাহত ছিলেন। তার সন্তানকে দেখার শেষ ইচ্ছাটুকু আর পূরণ হয় নি, শোকাহত অবস্থায় তার মৃত্যু হয়।

০১ ফেব্রুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের সংবাদে জানানো হয়, জানা বেগমের ছেলে রিয়াজ আহমেদ দখলদার ভারতীয় সেনাদের ক্রমাগত তল্লাশি ও হেনস্থার মুখে নিজ বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিল। এদিকে দিনদিন জানা বেগমের স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

অসুস্থ জীবনে মায়ের সর্বশেষ ইচ্ছা ছিল শুধু সন্তানকে আর একবার দেখা। একপর্যায়ে গত ২৯ জানুয়ারি শেষ ইচ্ছাটুকু অপূর্ণ রেখেই তিনি ইন্তেকাল বরণ করেন। অপরদিকে সন্তানও জানতে পারেনি যে, তার মা রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে।

জম্মু ও কাশ্মীরে এমন ঘটনা এখন স্বাভাবিক রূপ লাভ করেছে। জানা বেগমের মতো অসংখ্য পিতামাতা এমন আছেন, যারা দখলদার ভারতের নিপীড়নের মুখে আপন সন্তানদের দীর্ঘদিন যাবত কাছে পান না।

এই ঘটনা কাশ্মীরে অবৈধ ভারতীয় বাহিনী কর্তৃক মুসলমানদের প্রতি চরম অমানবিক আচরণের একটি উদাহরণ মাত্র।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/uu8p6xk3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজামায়াত নেতা হত্যার প্রধান আসামি বিএনপি প্রার্থীর জামিন
পরবর্তী নিবন্ধপানি সংকট নিরসনে ইমারাতে ইসলামিয়ার স্পিন বোল্ডাকে পানিধারণ বাঁধ নির্মান সম্পন্ন