নওগাঁয় বিএনপি-জামায়াতের সংঘর্ষ

0
17

নওগাঁয় বিএনপি ও জামায়াতের কর্মী ও সমর্থকদের সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের চারজন এবং বিএনপির একজন কর্মী নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে জামায়াত প্রার্থী আ স ম সায়েম সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে যায়। সেখানে জামায়াতের কর্মী শহীদ মোল্লার বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। ওই এলাকায় নির্বাচনি প্রচার শেষে জামায়াত প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা অপেক্ষা করছিল।

এ সময় গোপাই গ্রামের বিএনপির কর্মী সমর্থকরা তাদের খাবারের ভিডিও ধারণ করতে গেলে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের ঘরবন্দি করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে।


তথ্যসূত্র:
১। নওগাঁয় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০
– https://tinyurl.com/2yehabys

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবাদগিস প্রদেশে ৫০ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার