আরিয়ানা আফগান এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে দুটি নতুন উড়োজাহাজ

0
17

আফগানিস্তানের জাতীয় বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্স তাদের বিমান বহর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি তুর্কি ও আমিরাতি কোম্পানির সঙ্গে এক বৈঠকে একটি এয়ারবাস-৩৩০ ও একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা করেছে সংস্থাটি।

আরিয়ানা আফগান এয়ারলাইন্সের প্রধান মৌলভী বখত-উর-রহমান শরাফাত হাফিযাহুল্লাহ-এর নেতৃত্বে গঠিত বিমান ক্রয় কমিটি তুরস্কের মার্স এবং আমিরাতের জিএ থেলস কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে এক অনলাইন বৈঠক আয়োজন করে। এই বৈঠকে এয়ারবাস-৩৩০ এবং বোয়িং-৭৩৭ মডেলের দুটি যাত্রীবাহী বিমান ক্রয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংস্থাটি জানিয়েছে, নতুন এই উড়োজাহাজ দুটি আরিয়ানার কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। এর মাধ্যমে আরিয়ানা আফগান এয়ারলাইন্সের পরিচালন সক্ষমতা বৃদ্ধি পাবে, ফ্লাইট সময়সূচি আরও সুসংহত হবে এবং যাত্রীদের জন্য নিরাপদ ও উন্নত মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে আরিয়ানা আফগান এয়ারলাইন্স আঞ্চলিক কিছু রুটে তাদের সেবা প্রদান করছে। নতুন এই বিমান দুটি বহরে যুক্ত হওয়ার ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর আগেও বিমান সংস্থাটি তাদের পুরনো বহর আধুনিকীকরণ এবং কার্গো সেবা সম্প্রসারণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্তৃপক্ষ মনে করছেন, বিমান পরিবহন খাতে এই বিনিয়োগ শুধু যাত্রী সেবাই উন্নত করবে না, বরং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্য প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তথ্যসূত্র:
1.Ariana Afghan Airlines Acquires Two New Planes
– https://tinyurl.com/2vy3t9dp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: আতঙ্কে মাছ ধরা বন্ধ, তৎপরতা নেই প্রশাসনের
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার পারওয়ান প্রদেশে ২৭০ মিলিয়ন আফগানি ব্যয়ে ১৮৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন