ইমারাতে ইসলামিয়ার পারওয়ান প্রদেশে ২৭০ মিলিয়ন আফগানি ব্যয়ে ১৮৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

0
21

ইমারাতে ইসলামিয়ার পারওয়ান প্রদেশের শিনওয়ারি ও সালাং জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে ১৮৩টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া। গ্রামীণ উন্নয়ন ও পুনর্বাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত এসব প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২৭০ মিলিয়ন আফগানি।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী আব্দুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ বলেন, দেশের সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করাই ইমারাতে ইসলামিয়ার মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

বাস্তবায়িত প্রকল্পগুলোর আওতায় প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, সেচ খাল খনন ও পুনর্নির্মাণ, সড়ক উন্নয়ন এবং চলাচলের সুবিধার্থে ফুটপাথ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব উদ্যোগের ফলে কৃষি কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে দেশের গ্রামীণ অঞ্চলে টেকসই উন্নয়নের ধারা আরও শক্তিশালী হবে।


তথ্যসূত্র:
1.183 development projects completed in Parwan
– https://tinyurl.com/mr4caake

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরিয়ানা আফগান এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে দুটি নতুন উড়োজাহাজ
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসো || প্রাদেশিক রাজধানীতে জেএনআইএম মুজাহিদদের হামলায় ৮০ শত্রু সেনা নিহত