গাজায় নিজেদের ছোঁড়া গুলিতে আরও এক জায়োনিস্ট ইসরায়েলি সৈন্য নিহত

0
4

দখলদার বাহিনী জানিয়েছে যে, ইসরায়েল অধিকৃত গাজায় তাদের এক সৈন্য নিহত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে দক্ষিণ গাজায় নিজেদের গুলিতে ওই দখলদার সৈন্য নিহত হয়েছে। ২১ বছর বয়সী ওই সৈন্য জায়োনিস্ট বাহিনীর প্যারাসুট ব্রিগেডের রিকনাইস্যান্স ইউনিটে কর্মরত ছিল।

দখলদার বাহিনীর রেডিও অনুসারে, জায়োনিস্ট বাহিনীর দুটি প্যারাসুট ব্রিগেড মাঠে অভিযান চালানো এবং ভবন ভাঙার জন্য যাওয়ার পর এই ঘটনা ঘটে। গাজার হলুদ লাইন এলাকায়, একটি ইউনিট ভুল করে অন্য ইউনিটকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ভেবে গুলি চালায়। সংঘর্ষে এক সৈন্য গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলে একটি মেডিকেল ইভাকুয়েশন টিমকে ডাকা হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ সৈন্য মারা যায়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/ysz2ncxz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপূর্ব ও পশ্চিম আফ্রিকায় জানুয়ারি মাসে আল-কায়েদার ১৬৬টি সামরিক অপারেশন
পরবর্তী নিবন্ধপঞ্চগড়ে রমজান উপলক্ষে আনা টিসিবির তেলের কার্টনে মিলল পানিভর্তি বোতল