পঞ্চগড়ে রমজান উপলক্ষে আনা টিসিবির তেলের কার্টনে মিলল পানিভর্তি বোতল

0
4

পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে সরবরাহ করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ভোজ্যতেলের চালানে পানিভর্তি বোতল পাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদাম চত্বরে পণ্য খালাসের সময় বিষয়টি ধরা পড়ে।

দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, দিনাজপুরের কাহারোল টিসিবি ডিপো থেকে আসা একটি ট্রাকে রমজানের জন্য ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল আনা হয়। চালানে ৪৪৫টি কার্টনে প্রতিটিতে ২ লিটারের ৯টি করে তেলের বোতল থাকার কথা ছিল। তবে একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকদের সন্দেহ হয়। পরে কার্টন খুলে দেখা যায়, তেলের পরিবর্তে সেখানে পুরোনো বোতলে পানি ভরা।


তথ্যসূত্র:
১। টিসিবির তেলের কার্টনে মিললো পানির বোতল
– https://tinyurl.com/3fkskb26

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় নিজেদের ছোঁড়া গুলিতে আরও এক জায়োনিস্ট ইসরায়েলি সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধঅধিকৃত জম্মু-কাশ্মীরে প্রায় সাড়ে ৩ লক্ষ শিক্ষিত যুবক বর্তমানে বেকার, ক্রমেই বাড়ছে বেকারত্ব