অধিকৃত জম্মু-কাশ্মীরে প্রায় সাড়ে ৩ লক্ষ শিক্ষিত যুবক বর্তমানে বেকার, ক্রমেই বাড়ছে বেকারত্ব

0
1

ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে সরকারি বিভাগ ও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থায় হাজার হাজার শূন্যপদে নিয়োগ না থাকায় খালি পড়ে আছে। অপরদিকে উক্ত অঞ্চলের ৩ লক্ষ ৫৭ হাজার শিক্ষিত যুবক বর্তমানে বেকার।

১৯ ফেব্রুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়, সরকারী তথ্যমতে সরাসরি নিয়োগ কোটার অধীনে ৩,৮০৮টি গেজেটেড পদ, ২২,৫০১টি নন-গেজেটেড পদ এবং ১২,৭৫১টি মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস) পদ শূন্য রয়েছে।

এছাড়া, পদোন্নতি কোটার অধীনে ৬,৪০৯টি গেজেটেড পদ, ২৪,৪৫১টি নন-গেজেটেড পদ এবং ৫,৪৭৩টি এমটিএস পদ শূন্য রয়েছে। পাবলিক সেক্টর আন্ডারটেকিংস(পিএসইউ) এর অধীন ৮৯টি গেজেটেড, ৭০১০টি নন-গেজেটেড এবং ৭০৯টি এমটিএস পদ শূন্য রয়েছে।

অধিকৃত কাশ্মীর অঞ্চলে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় বেকারত্বের হার সবচেয়ে বেশি। এই অঞ্চলের অর্থনীতি দখলদার ভারতের সরকারি খাতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল করে রাখা হয়েছে, পাশাপাশি বেসরকারি খাতের সুযোগও সীমিত করে রাখা হয়েছে।

সমালোচকদের দাবি, জম্মু-কাশ্মীরে বেকারত্ব দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও উদ্যোগ নেই দখলদার কর্তৃপক্ষের। এর পরিবর্তে ঘেরাও ও তল্লাশি অভিযানের দিকে অধিক মনোনিবেশ করে যাচ্ছে দখলদার ভারত।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2df8d2dr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে রমজান উপলক্ষে আনা টিসিবির তেলের কার্টনে মিলল পানিভর্তি বোতল