ঝিনাইদহের চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে স্ত্রী-মেয়েসহ হাতুড়িপেটা করল বিএনপি নেতা

0
15

ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বিএনপির এক নেতা। দৈনিক ইত্তেফাক জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শামছুজ্জামান ভুট্রো জানান, নির্বাচনের পরদিন বিকেলে একই গ্রামের হান্নান তার কাছে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্দুল্লা, আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু মিলে তাকে, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জনায়, ঘটনাটি তাদের জানা আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। চাঁদা না দেওয়ায় দম্পতি ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়িপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
– https://tinyurl.com/3rcp4npy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমদানিকৃত নিম্নমানের ৪৬ টন নির্মাণ সামগ্রী ফেরত পাঠিয়েছে ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ফিলিস্তিনি মুসলিমদের বসতি জ্বালিয়ে দিল দুর্বৃত্ত ইসরায়েলিরা