যশোরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

0
2

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামে ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখের বাড়ি লক্ষ্য করে এই ককটেল হামলা চালানো হয়।

দৈনিক ইত্তেফাক জানায়, হামলায় বাড়ির নিচতলার কাঁচের জানালা ভেঙে গেছে। ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অভয়নগর যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোহাম্মদ আলী শেখ যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন ‘রোমান জুট মিলসের’ ব্যবস্থাপনা পরিচালক। ঘটনার সময় তিনি এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

মোহাম্মদ আলী শেখ জানায়, তিনি পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের তার বাড়িটি তালাবদ্ধ রয়েছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে কে বা কারা তার বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়। ককটেলটি বিস্ফোরিত হলে দোতলার বাড়ির নিচতলার কাঁচ ভেঙে যায়।

অভিযোগ করে তিনি আরও বলেন, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। সর্বশেষ নির্বাচনের কয়েকদিন আগে ওই লোক চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ক্ষতি করার হুমকি দিয়েছিল।


তথ্যসূত্র:
১। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার অভিযোগ
– https://tinyurl.com/4dst62wz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগর থেকে অপহৃত ২০ জেলে এখনও বন্দি, ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, প্রশাসনের তৎপরতা নেই
পরবর্তী নিবন্ধআরাকানের মংডুতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করল সন্ত্রাসী আরাকান আর্মি