গাইবান্ধায় পবিত্র কুরআন ছিঁড়ে রাস্তায় ফেলে রাখল অজ্ঞাত দুর্বৃত্তরা, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

0
9

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মানবনন্ধন করেছেন স্থানীয় মুসলিমরা। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পবনাপুর ইউনিয়নের ফকিরহাট মদিনাতুল ক্বওমি মাদ্রাসার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, ইসলামবিদ্বেষী দুর্বৃত্তরা রাতের আধারে এলাকাটির ফকিরহাট থেকে শুরু করে গোডাউন বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রাখে। পরে খবর পেয়ে ফকিরহাট মদিনাতুল ক্বওমি মাদ্রাসার শিক্ষার্থীরা সেগুলো কুড়িয়ে একত্র করেন। এর প্রতিবাদে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসলিমরা মানববন্ধন করেন।

মানববন্ধন থেকে উপস্থিত আলেম-উলামাগণ এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের শনাক্তে প্রশাসনের সহযোগিতা দাবি জানান। তারা বলেন, এটা অত্যন্ত গভীর কোনো ষড়যন্ত্র হতে পারে। এর মাধ্যমে এলাকায় সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হতে পারে।


তথ্যসূত্র:
১। পলাশবাড়ীতে পবিত্র কোরআন অবমাননা, প্রতিবাদে মানববন্ধন
– https://tinyurl.com/2zyby8cw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি নৃশংস হামলার প্রতিবাদে কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব
পরবর্তী নিবন্ধকক্সবাজারে এমপির গাড়িবহরের চাপায় শিশু নিহত, গুরুতর আহত ৩