
ভারতে হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে সেক্টর-৩৭ এলাকায় ৩ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করেছে তার প্রতিবেশি। অভিযুক্ত ধর্ষকের নাম শিভা নাথ। তার বাড়ি বিহারের সুপল জেলায়। অভিযুক্ত ধর্ষক ভুক্তভোগীর পরিবারের সাথে একই ভবনে থাকত।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যা শিশুটি নিজ বাড়ির কাছে খেলা করছিল। আনুমানিক সন্ধ্যা ৭টায় শিশুটিকে প্রায় ৪ কিলোমিটার দূরে একটি খালি প্লটে নিয়ে যায় অভিযুক্ত ধর্ষক। এরপর সে শিশুটিকে ধর্ষণ করে এবং তাকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে একটি কবর খনন করে মৃতদেহটি পুঁতে দিয়ে সে পালিয়ে যায়।
উক্ত দিন রাত প্রায় ১২:১৫ দিকে থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে কন্যা শিশুটির মা-বাবা। অভিযোগ দায়েরের পর সিসিটিভি ফুটেজের সহায়তায় অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হয় তদন্তকারী পুলিশ।
অভিযুক্ত বিহারের সুপল জেলার বাসিন্দা। সে একটি ম্যানুফ্যাকচারিং ফার্মে কাজ করত বলে জানা যায়। পুলিশের জিজ্ঞাসাবাদকালে সে নিজ অপরাধের কথা স্বীকার করে।
পুলিশ কর্মকর্তারা জানায়, গ্রেপ্তারকৃত ধর্ষক ও ভুক্তভোগী কন্যা শিশুটির পরিবার একই ভবনে থাকত। মাঝে মাঝে সে শিশুটিকে সাথে নিয়ে খেলা করত।
এই ঘটনায় হিন্দুত্ববাদী বিজেপি শাসিত ভারতে নাগরিকদের নিরাপত্তাহীনতার চিত্র আরও স্পষ্টরূপে প্রতীয়মান হয়।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yrwe8f8w


