বিজিবির অফিসার্স কোয়ার্টার থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
14

রাজধানীর নিউমার্কেট বিজিবি সদর দপ্তর অফিসার কোয়ার্টারের একটি বাসায় বিবি হালিমা (১১) নামে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় দিকে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিউমার্কেট থানার উপপরিদর্শক এসআই মারুফ হাসান জানান, কোয়ার্টারের বাথরুমের ঝরনার পাইপের সাথে ওড়না মাধ্যমে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অফিসার্স কোয়ার্টারের পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার বাসিন্দা শরিফুল ইসলাম এর ফ্ল্যাটে গৃহকর্মী হিসাবে ছয় মাস যাবত কাজ করতো বিবি হালিমা। শরিফুল ইসলাম বিজিবির জনসংযোগ কর্মকর্তা। তার স্ত্রী ডাক্তার তুনা জিনা বিনতে মাহবুব।

পুলিশ কর্মকর্তা বলেন, সংবাদ পেয়ে ওই বাসার বাথরুমের ছিটকানি ভেঙ্গে মেয়ে টির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে সময়ে বাসায় কেউ ছিল না। রুম খোলা কিন্তু বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া গেছে।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/4rcxa67j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফেনীতে খাদ্যবান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশের মারামারি