বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

0
4

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যদের গুলিতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছে। নিহত শাহাদাত হোছাইন উত্তর ধূরুং ইউনিয়নের মনসুর আলী হাজীরপাড়ার মৃত মো. বাদশার ছেলে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাগরে মাছ ধরতে গিয়ে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং আকরবলী ঘাটের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আজুফা আকতার মানু নামের ফিশিং বোটটি জলদস্যুদের কবলে পড়ে। ওই সময় জলদস্যুদের গুলিতে শাহাদত হোছাইন খোকন নামের এক জেলে নিহত হন।

জানা যায়, তিন দিন আগে এফবি আজুফা আকতার মানু ১৯ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। বুধবার বিকেলে একটা ট্রলিং থেকে তাকে ফোন করে জানানো হয়, তার বোট ডাকাতি হয়েছে। একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে। আরেকটি বোটে জেলে শাহাদাতকে নিয়ে আসার পথে তিনি মারা যান।

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানায়, গত এক মাস ধরে সাগরে ডাকাতি বেড়ে গেছে। ডাকাতের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছেন না। বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানিয়েও কোনো সমাধান মিলছে না বলেও দাবি করেন তিনি।


তথ্যসূত্র:
১। সাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
– https://tinyurl.com/3x33vhc9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় প্রতি দলিলে ৫০০ টাকা চাঁদা দেয়ার নির্দেশ বিএনপি নেতার
পরবর্তী নিবন্ধজামালপুরে কলেজের ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করল ছাত্রদল নেতা