ফেনীতে ঘুষের লাখ টাকাসহ হাতেনাতে আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

0
15

ফেনীর সোনাগাজীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও তার এক কার্যসহকারীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী উপজেলা পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং কার্যসহকারী আবু নাসের।

দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাগাজীতে পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করে উপঠিকাদার হুমায়ুন কবির বিল দাখিল করেন। বিলের অর্থ ছাড়ের জন্য যোগাযোগ করলে তাঁর কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের অর্থ আটকে রাখা হয়।

একপর্যায়ে উপঠিকাদার ঘুষ দেওয়ার সম্মতি দিলে প্রথম দফায় সাড়ে পাঁচ লাখ টাকা ঘুষ নেয়। পরে আরও এক লাখ টাকা দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরে ওই এক লাখ টাকা নিয়ে তিনি পিআইও কার্যালয়ে গেলে কার্যসহকারী আবু নাসের ও পিআইও মোহাম্মদ আল সাঈদ তা গ্রহণ করে বলে দুদক জানায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের একটি দল তাদের হাতেনাতে আটক করে এবং ঘুষের এক লাখ টাকা জব্দ করে।

দুদকের নোয়াখালী সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি উপঠিকাদার হুমায়ুন কবির দুদকে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানায়, মোহাম্মদ আল সাঈদ এর আগে বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।


তথ্যসূত্র:
১। ঘুষের লাখ টাকাসহ হাতেনাতে আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা
– https://tinyurl.com/u3md6sfv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের উত্তরাখন্ডে মুসলিম ট্রাকচালক হিন্দুত্ববাদীদের হাতে নির্মম নিপীড়নের শিকার, বাইরে চলাফেরায় আতঙ্কিত ভুক্তভোগী
পরবর্তী নিবন্ধগাজায় জায়নবাদী দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় শহীদ ৬