ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের রাস তানুরা রিফাইনারি সাময়িকভাবে বন্ধ

0
88

ড্রোন হামলার পর সৌদি আরব কর্তৃপক্ষ দাম্মামের কাছে রাস তানুরা রিফাইনারি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন।

এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের শাহেদ-১৩৬ ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। হামলার ফোলে এই তেল স্থাপনায় আগুন লেগে যায়।

রাস তানুরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার এবং সৌদি আরবের তেল রপ্তানির একটি প্রধান কেন্দ্র। ইরানের সাথে মার্কিন-ইসরায়েলি সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি একাধিক তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: https://tinyurl.com/39ped98s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, স্বীকার করল সেন্টকম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ধর্ষনের শিকার শিশুকে গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার