‎ইমারাতে ইসলামিয়ার খোস্ত প্রদেশে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর হামলায় এক পরিবারের চারজন শহীদ

0
9

পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর গোলাবর্ষণে আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক যাযাবর পরিবারের চার সদস্য শহীদ হয়েছেন। ইমারাতে ইসলামিয়ার উপমুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, এই হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন শহীদ হন এবং তিনজন আহত হয়েছেন।

‎মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানান, স্থানীয় সময় ১২ মার্চ, বৃহস্পতিবার ভোর প্রায় চারটার দিকে খোস্ত প্রদেশের আলিশের–তেরেজি জেলার সাদিকো গ্রামের বদরাগা এলাকায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। এই হামলায় বেসামরিক মানুষের বসতবাড়ি ও যাযাবর পরিবারের তাঁবুকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এর ফলে একটি যাযাবর পরিবারের দুই শিশু, এক নারী ও একজন পুরুষ শহীদ হন। একই সঙ্গে ওই পরিবারের আরও তিন শিশু আহত হয়।

‎তিনি আরও বলেন, একই সময়ে কুনার প্রদেশের বিভিন্ন এলাকায়ও ব্যাপক গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী। এসব হামলার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

‎ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলের বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।



‎তথ্যসূত্র
‎1.martyrdom of four members of a single family, including women and children
‎- https://tinyurl.com/yswbuhsj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎ভোলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে বিএনপি নেতার অত্যাচারে অতিষ্ঠ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পরবর্তী নিবন্ধপাকিস্তানি আগ্রাসনের জবাবে পাখতুনখোয়ায় সামরিক স্থাপনায় আফগান বাহিনীর পাল্টা হামলা