বাগেরহাটের মোংলায় বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

0
7

বাগেরহাটের মোংলায় বিএনপির মহিলা দলের থানা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে, যিনি স্থানীয়দের দাবি অনুযায়ী ওই নেত্রীর স্বামী।

দৈনিক আমার দেশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানের সময় ঘর তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে শান্ত পাড়ই নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

এলাকাবাসী জানায়, অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথি বাড়িতেই উপস্থিত ছিল। তার সামনেই কোস্ট গার্ড সদস্যরা ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শান্ত পাড়ই দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।


তথ্যসূত্র:
১। মোংলায় বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক
– https://tinyurl.com/45dxndew

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জেএনআইএম মুজাহিদদের পৃথক অভিযানে অন্তত ৭ জান্তা সদস্য নিহত
পরবর্তী নিবন্ধআখাউড়ায় মাল আটকে ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা চাঁদা চাইল পুলিশ কর্মকর্তা