‎শিল্প খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার বিশেষ উদ্যোগ

0
29

ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় দেশের শিল্প খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা ও উদ্যোগ জোরদার করেছে। কাবুলের শিল্প পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মন্ত্রী নূরউদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

‎তিনি জানান, কাবুল, লোগার প্রদেশ ও পারওয়ান প্রদেশে ৫০০টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ২,৫২২ জেরিব(প্রায় ১,২৪৬.৮ একর) জমি বিতরণ করা হয়েছে এবং আরও দেড় হাজারের বেশি প্রতিষ্ঠানের আবেদন বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। গত বছরে আড়াই হাজারের বেশি শিল্প প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হয়েছে এবং প্রক্রিয়া সহজীকরণের কাজ অব্যাহত রয়েছে।

‎তিনি আরও উল্লেখ করেন, কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিয়েছে মন্ত্রণালয়। বিদেশি বিনিয়োগকারীদের জন্য পাঁচ থেকে দশ বছর মেয়াদি ভিসা প্রদান এবং বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

‎এদিকে বেসরকারি খাতের প্রতিনিধিরা বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা জানান, সরকারের দেওয়া কিছু সুযোগ-সুবিধার কারণে দেশে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

‎সংশ্লিষ্টদের মতে, শিল্প পার্ক, জমি বিতরণ এবং বিনিয়োগবান্ধব নীতির মাধ্যমে গৃহীত এসব পদক্ষেপ দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



‎তথ্যসূত্র
‎1.Islamic Emirate pushes industrial self-sufficiency with incentives
‎- https://tinyurl.com/38zbtnza

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ৮ টি ঘোড়া গোপনে বিক্রি করে দিলো ওসি
পরবর্তী নিবন্ধ‎ঝালকাঠির নলছিটিতে আশ্রয়ণ-২ প্রকল্পে ইউএনও এর দুর্নীতি, ২ বছর বেতন না বাড়ানোর শাস্তি দিলো মন্ত্রণালয়