গাজার উত্তরাঞ্চলে বর্বর ইসরায়েলি হামলায় তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি শহীদ

0
0

যুদ্ধবিরতি কার্যকর থাকার ঘোষণা সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে বেসামরিক মানুষের প্রাণহানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ উত্তর গাজায় একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে আলজাজিরা জানিয়েছে, ২৩ এপ্রিল, বৃহস্পতিবার উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আল-কাসসাম মসজিদের নিকটে একদল বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে তিনজনই শিশু। নিহতদের মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা থেমে নেই। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সন্ত্রাসী ইসরায়েল প্রায় ২ হাজার ৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার মধ্যে হামলা, অবরোধ এবং অন্যান্য সহিংস কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।


তথ্যসূত্র
1. Israeli strike kills five in Gaza, including three children
– https://tinyurl.com/4f8dhpjv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও ইরানকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ হেরাত-খাওয়াফ রেলপথের প্রথম পর্যায়ের কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।