সৈয়দপুরে শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

0
7

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেমা তাকমিলাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ওব্যাট হেল্পার্স’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

‘সুস্থ মা ও সুস্থ শিশু’ নিশ্চিতকরণে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ইউএনও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ইউএনওর গাড়ি আগমনের সময় একজন আনসার সদস্য গাড়ির দরজা খুলে দিচ্ছে। সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শিক্ষার্থীরা। গাড়ি থেকে নামার পর তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


তথ্যসূত্র:
১। শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
– https://tinyurl.com/2wjx34em

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো জঙ্গিবাদের ‘নিরাপদ অঞ্চল’ হয়ে উঠেছে বলে উস্কানিমূলক বক্তব্য বিজেপি নেতার
পরবর্তী নিবন্ধবগুড়ার শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ বলায় যুবককে আটক