গুলবাহার আবাসিক ও বাণিজ্যিক নগরী নির্মানের পরিকল্পনা অনুমোদন ইমারাতে ইসলামিয়ার

0
11

দেশের নগরায়ন ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পরিকল্পিতভাবে নতুন নতুন অবকাঠামো প্রকল্প গ্রহণ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় বৃহৎ বিনিয়োগ সম্ভাবনাকে সামনে রেখে গুলবাহার আবাসিক ও বাণিজ্যিক নগরীর পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রকল্পের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির নির্মাণে বেসরকারি খাত প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

নতুন এই নগরীটি প্রায় ১১ হাজার জেরিব জমির ওপর গড়ে তোলা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এতে হাজার হাজার মানুষের বসবাসের সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে সারা দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

এ ধরনের বৃহৎ আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প দেশের নগর ব্যবস্থাপনা উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1.Plan for Gulbahar Residential, Commercial Town Approved
– https://tinyurl.com/yck73ec2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ১৭
পরবর্তী নিবন্ধগাজায় দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় আরও ৪ ফিলিস্তিনি শহীদ