
দেশের জ্বালানি খাতে আত্মনির্ভরতা অর্জন এবং প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় আমু দরিয়া তেলক্ষেত্রে নতুন করে তেল উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান হাফিযাহুল্লাহ জানিয়েছেন, এলাকায় মোট ১২টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি কূপ আনুষ্ঠানিকভাবে সচল করা হয়েছে এবং এখন এসব কূপ থেকে দৈনিক প্রায় ৫০০ ঘনমিটার তেল উত্তোলন করা হচ্ছে। বাকি সাতটি কূপ সচল করার প্রচেষ্টা চলছে। তিনি আরও জানান, সব কুপ সচল হলে দৈনিক তেল উৎপাদন প্রায় ১ হাজার ২০০ টনে পৌঁছার আশা করা হচ্ছে।
প্রকল্পটির একজন প্রযুক্তিগত কর্মকর্তা প্রকৌশলী নাসিরুদ্দিন জানান, “১২টি কূপই আফগান বিশেষজ্ঞরা নিজেদের প্রচেষ্টা ও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খনন করেছেন। বিদেশি সাহায্য ছাড়াই আমরা উৎপাদন পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছি, যা দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন।” তিনি আরও জানান, কূপগুলো এখন উত্তোলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এসবের দৈনিক উৎদান সক্ষমতা প্রায় ৫০০ টন তেল। সব কাজ প্রযুক্তিগত মান ও নিরাপত্তা নীতি অনুসরণ করে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে এবং আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র
1. Oil Extraction Begins from 5 New Wells in the Amu Darya Basin; Daily Production Capacity to Increase
– https://tinyurl.com/4rt72ber
2. The Ministry of Mines and Petroleum (MoMP) says oil extraction has been launched
– https://tinyurl.com/5246phf6


