‎কুমিল্লার দাউদকান্দিতে ফ্রি ফায়ার গেমে আসক্তির জেরে যুবকের আত্মহত্যা

0
9

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে ফ্রি-ফায়ার গেম খেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আঙ্গাউড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মাহবুব (২২) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ি পুলিশ। নিহত মাহবুব কুমিল্লার দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের আশরাফ মিয়ার ছেলে।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে দৈনিক আমার দেশ জানায়, নিহত মাহবুব স্ত্রী সানজিদা আক্তার (১৯)-কে নিয়ে প্রায় নয় মাস ধরে ওই এলাকার মনির হোসেনের ভাড়া বাসায় বসবাস করছিলেন। জীবিকার জন্য তিনি অটোরিকশা চালাতেন। তবে পরিবারের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন চলছিল।

‎নিহতের স্ত্রী সানজিদা আক্তার জানান, তার স্বামী নিয়মিত ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিলেন। কাজের পাশাপাশি অধিকাংশ সময় তিনি মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ঘটনার দিনও গেম খেলা নিয়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়।

‎তিনি আরো জানান, সকালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্বামী তার গায়ে হাত তোলে বলে জানা যায়। পরে স্ত্রী বাসা থেকে বের হয়ে মানুষের বাসায় কাজে যান। বিকেলে ফিরে এসে দরজা বন্ধ পান। দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

‎খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় পাঠায়।



‎তথ্যসূত্র:
‎১। ফ্রি ফায়ার গেমে আসক্তির জেরে যুবকের আত্মহত্যা
‎- https://tinyurl.com/mtnch6xw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅধিকৃত জম্মু ও কাশ্মীরের লাদাখে মুসলিমদের কোণঠাসা করে রাখতে অসামঞ্জস্যপূর্ণভাবে ৫টি নতুন জেলা অনুমোদন
পরবর্তী নিবন্ধ‎রাজধানী ঢাকায় উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড, চারদিকে সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি