আমদানিকৃত নিম্নমানের ৭০ টন নির্মাণ সামগ্রী ফেরত পাঠিয়েছে ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ

0
12

দেশের বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে কঠোর নজরদারি জোরদার করেছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় হেরাত প্রদেশের ইসলামকলা বন্দরে বিপুল পরিমাণ নিম্নমানের লৌহপণ্য দেশে প্রবেশের আগেই ফেরত পাঠানো হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৭০ টন নিম্নমানের নির্মাণ সামগ্রী বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর নির্ধারিত মান পূরণে ব্যর্থ হওয়ায় তা বাজারে প্রবেশের অনুমতি পায়নি। যথাযথ মূল্যায়ন শেষে চালানটি ফিরিয়ে দেওয়া হয়।

ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের সব বন্দরে আমদানিকৃত পণ্যের গুণগত মান যাচাই ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিম্নমানের পণ্য যাতে দেশের বাজারে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন।


তথ্যসূত্র
1. The Standards and Quality Administration of News Agency reports that around 70 tons of scrap
– https://tinyurl.com/yeys78cp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ১২
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসী সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে আইএমপি মুজাহিদদের ১০টি সফল অভিযান