জাতীয় অবকাঠামো উন্নয়নে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক কমিশনে ১২টি বৃহৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন

0
5

দেশের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে ইমারাতে ইসলামিয়া ১২টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক উপ-কার্যালয় জানিয়েছে, অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকে এসব প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে পাঠানো হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাকতিকা প্রদেশে আমদানিকৃত বিদ্যুৎ সরবরাহ, গজনি থেকে দ্বৈত সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ, অবশিষ্ট উপকেন্দ্রের কাজ সম্পন্ন করা এবং জাতীয় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ। এছাড়া নূরুল জিহাদ উপকেন্দ্র থেকে হেরাত প্রদেশ, ফারাহ প্রদেশ ও নিমরোজ প্রদেশে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ এবং হেলমান্দ প্রদেশের গেরেশক জেলার সৈদান গ্রামে বিদ্যুৎ সরবরাহের প্রকল্পও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

অবকাঠামো খাতে কান্দাহারের পূর্বাঞ্চলীয় উপকেন্দ্রকে তারিনকোটের নতুন কেন্দ্রীয় উপকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা এবং কাজাকি বাঁধ থেকে নতুন তারিনকোট পর্যন্ত বৃহৎ বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও ফারিয়াব প্রদেশে সেচ প্রকল্প, কান্দাহার প্রদেশে ৩৫০ শয্যার আইনো মিনা হাসপাতালের উন্নয়ন ও পুনরায় সক্রিয়করণ, নিমরোজ প্রদেশে ৪০ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ জামে মসজিদ নির্মাণ এবং তোরঘুন্ডি–হেরাত ও আন্দখয়–শিবেরঘান–মাজার শরীফ রেলপথ সম্প্রসারণের প্রকল্প অনুমোদন পেয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো আরও শক্তিশালী হবে, জনসেবার পরিধি বাড়বে এবং জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রা নতুন গতি লাভ করবে।


তথ্যসূত্র
1.Afghan economic commission approves 12 major development projects across key sectors
– https://tinyurl.com/h5vc8mm4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের হরিয়ানা রাজ্যে মুসলিম মধু বিক্রেতা ও শ্রমিকদের অর্থনৈতিক বয়কটের আহ্বান উগ্র হিন্দুত্ববাদী নেতার
পরবর্তী নিবন্ধসামাঙ্গান প্রদেশে ২৮ মিলিয়ন আফগানি ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু