সামাঙ্গান প্রদেশে ২৮ মিলিয়ন আফগানি ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

0
2

দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও বন্যা ঝুঁকি হ্রাসে সামাঙ্গান প্রদেশে ২৮ মিলিয়ন আফগানি ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া।

ইমারাতে ইসলামিয়ার পানি ও জ্বালানি মন্ত্রী মৌলভী মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা হাফিযাহুল্লাহ সামাঙ্গান প্রদেশ সফরকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সামাঙ্গান প্রদেশের আইবক শহরের কারতে-সুলহ এলাকায় একটি সুরক্ষা দেয়াল নির্মাণ, খুররম ও সারিয়াঘ জেলার জোই-জাকির এলাকায় একটি গ্যাবিয়ন দেয়াল নির্মাণ এবং দারা-এ-সুফ বালা ও দারা-এ-সুফ জেলায় দুটি খাল খনন।

কর্মকর্তারা বলছেন, এসব প্রকল্প বন্যার ঝুঁকি কমাতে, নিরাপদ পানির সরবরাহ ও কৃষি খাতে সেচ সুবিধা বৃদ্ধি নিশ্চিত করতে এবং পানি সম্পদের ন্যায্য বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, খাল খনন প্রকল্পগুলো খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নের ফলে বন্যা ও পানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1.Work Begins on Four Development Projects in Samangan
– https://tinyurl.com/4atvy56h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাতীয় অবকাঠামো উন্নয়নে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক কমিশনে ১২টি বৃহৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বাঘলান প্রদেশের ‘ঘুরি সিমেন্ট’-এর তৃতীয় কারখানার নির্মাণকাজ এগিয়ে চলছে