
ভারতে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে একটি শপিং মার্টে চেকিং এর নামে বোরখা পরিহিত ২ গর্ভবতী মুসলিম নারীকে হয়রানি করেছে নিরাপত্তা কর্মীরা।
২ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ২ মুসলিম মহিলা প্রায় ৫ হাজার রূপি মূলের কেনাকাটা করেছিল। তারা যথাযথভাবে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করেছিল।
শপিং মার্ট থেকে প্রস্থানের পথে তল্লাশির নামে তাদের পথ আটকে দেয় নিরাপত্তা কর্মীরা। প্রথম তল্লাশিতে নিরাপত্তা কর্মীরা তাদের নিকট সন্দেহজনক কিছু পায়নি। এরপরেও অতিরিক্ত আরও ২ বার চেকিং করে তাদেরকে হয়রানি করা হয়। অন্যান্য ক্রেতাদের কোনও চেকিং ছাড়াই যেখানে চলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল, সেখানে এই ২ গর্ভবতী মুসলিম মহিলাকে পৃথক করে রাখা হয়েছিল।
এক পর্যায়ে ভুক্তভোগী এক নারী প্রতিবাদ জানায়, এই নিরাপত্তা কর্মীরা আমাদের ২ জনকে ছাড়া অন্য কাউকে চেক করছে না। আমাদেরকে কি আপনাদের চোর মনে হচ্ছে? ইতোমধ্যে তারা আমাদের ৩ বার চেক করেছে। আমরা গর্ভবতী জানা সত্ত্বেও এখনও আপনারা আমাদের আটকে রেখেছেন।
নিরাপত্তা কর্মীদের ক্যামেরার মুখোমুখি দাঁড় করিয়ে জবাবদিহিতার দাবি করে ভুক্তভোগী মুসলিম নারীরা। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে ঊর্ধ্বতন শপিং মার্ট কর্তৃপক্ষ সেখানে হস্তক্ষেপ করে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5xt2vcpe


