ভারতের উত্তরাখণ্ডে এক মুসলিমের ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় বাড়ি নির্মাণে হিন্দুত্ববাদী কাউন্সিলরের বাধা

0
14

ভারতে উত্তরাখণ্ডের রুদ্রপুরে স্থানীয় এক মুসলিম বাসিন্দার ব্যক্তিগত মালিকানাধীন প্লটে বাড়ি নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছে হিন্দুত্ববাদী ওয়ার্ড কাউন্সিলর। ভুক্তভোগী মুসলিম বাসিন্দার নাম অসীম আনসারি। তিনি ২০২০ সালে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় ১৫০ বর্গগজের একটি নিবন্ধিত প্লট কিনেছিলেন।

সম্প্রতি তিনি নিজের বৈধ জায়গায় বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু মুসলিম হওয়ার কারণে উক্ত ওয়ার্ডের হিন্দুত্ববাদী কাউন্সিলর শচীন মুঞ্জল ও তার সহযোগী বিজয় অরোরা এই বাড়ি নির্মাণ কাজ শুরু করতে বাধা দেয়।

ভুক্তভোগী মুসলিম ব্যক্তি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করে জানান, গত ৩ মে সকালে মুঞ্জল, অরোরা এবং তাদের ৫-১০ জন সহযোগী তার নিজ মালিকানাধীন প্লটে বাড়ি নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। উগ্র হিন্দুত্ববাদী এই কাউন্সিলর সতর্ক করে জানায়, আমরা কোনও মুসলিমকে এখানে বাড়ি নির্মাণ করতে দেব না। কোনও মুসলমান এই গলিতে বা এলাকায় বসবাস করতে পারবে না।

ঘটনার মুহূর্তে উগ্রবাদীরা ভুক্তভোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, হত্যা ও নির্যাতনের হুমকি দিয়েছে। অত্যন্ত কম মূল্যে প্লটটি হিন্দুদের নিকট বিক্রয় করতে তারা চাপ সৃষ্টি করে।

ভুক্তভোগী মুসলিম ভাইটি যুক্তি দেখান, প্রায় ১৫০ মুসলিম পরিবার এই কলোনিতে ইতোমধ্যে বাড়ি নির্মাণ করেছেন, বছরের পর বছর ধরে তারা এই কলোনিতে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন।

অপরদিকে ক্ষমতার দাপট দেখিয়ে ওয়ার্ড কাউন্সিলর দাবি করে যে, পুলিশের নিকট অভিযোগ করা হলেও পুলিশ তার সাথে কিছুই করতে পারবে না।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/fwca572t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষি মন্তব্য
পরবর্তী নিবন্ধখাইবার পাখতুনখোয়ায় শীর্ষ আলেম মাওলানা মুহাম্মদ ইদ্রিসের ওপর হামলার নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া