
খাইবার পাখতুনখোয়া অঞ্চলে প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ ইদরিসের শাহাদাতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ৫ মে, মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া এ ঘটনাকে ইসলাম ও আলেমদের শত্রুদের নৃশংস কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে।
স্থানীয় প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওমানজাই এলাকায় সশস্ত্র হামলায় মাওলানা ইদ্রিস শহীদ হন। তিনি পেশোয়ারের দারুল উলুম হাক্কানিয়া আকরাহ খাট্টাকের একজন প্রখ্যাত শিক্ষক ও শাইখুল হাদিস ছিলেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
ইমারাতে ইসলামিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়া এই হামলাকে সবচেয়ে শক্তিশালী ভাষায় নিন্দা জানায় এবং আলেমদের ওপর হামলাকে ইসলাম ও আলেমের শত্রুদের অপকর্ম বলে মনে করে। ইমারাতে ইসলামিয়া মাওলানা ইদ্রিসের মৃত্যু ইসলামি শিক্ষা, আলেম ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তথ্যসূত্র
1.کابل (پژواک، ۱۵ ثور ۱۴۰۵): امارت اسلامی افغانستان حمله بر مولانا محمد ادریس، یک عالم دینی در خیبر پشتونخوا را محکوم کرده و آن را کار دشمنان اسلام و علما دانستهاست.
– https://tinyurl.com/3j5yw4ku


