বেকারত্ব দূর করতে গজনি প্রদেশে যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
28

আফগানিস্তানের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে গজনি প্রদেশে নতুন কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রদেশের শ্রম ও সামাজিক বিষয়ক দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১৫০ জন তরুণকে বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে কাঠমিস্ত্রি, দর্জি কাজ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন ও মেরামত এবং মোবাইল ফোন মেরামতের ওপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে ভবিষ্যতে নিজস্ব ক্ষুদ্র ব্যবসা শুরু করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

ইমারাতে ইসলামিয়ার শ্রম বিষয়ক বিভাগের প্রধান আলী মোহাম্মদ মাহমুদ বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বেকারত্ব কমানো এবং শিক্ষাবিচ্ছিন্ন ও দরিদ্র যুবকদের সহায়তা করা। তিনি জানান, পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত অনেকেই ইতোমধ্যে ভালো ফলাফল অর্জন করেছে এবং নিজেদের পরিবারের আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশিক্ষক আসাদুল্লাহ সহক বলেন, প্রথম দুই মাস তাত্ত্বিক শিক্ষা দেওয়া হয়, এরপর ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হয়, যাতে তারা বৈধ উপায়ে উপার্জন করতে পারে এবং সামাজিক সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারে।

কর্তৃপক্ষ জানায়, গত বছরও ৩০০ জন তরুণকে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


তথ্যসূত্র
1.Ghazni Launches Skills Programs to Tackle Unemployment
– https://tinyurl.com/yh3wbbsv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোণায় নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে বিজেপির বিজয় কি মুসলিম ও বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ?