লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ এক দিনে ৩৯ জন নিহত

0
0

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মে, শনিবার দেশটির বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ইসরায়েলের একাধিক হামলায় শিশুসহ মোট ৩৯ জন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সন্ত্রাসী ইসরায়েলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে একটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, হামলায় ওই শহরেই একটি মেয়েশিশুসহ ৭ জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যেও ৩ জন শিশু রয়েছে।

এছাড়া, লেবাননের নাবাতিয়েহ এলাকার সড়কে একটি মোটরসাইকেলের ওপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলায় একজন সিরীয় নাগরিক ও তাঁর ১২ বছরের মেয়ে আহত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত সপ্তাহে লেবাননজুড়ে ইসরায়েলের একের পর এক হামলায় নারী, শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।


তথ্যসূত্র
1. Lebanon says Israeli strikes killed 39
– https://tinyurl.com/y7nwuz4r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাত শিল্প পার্কে উৎপাদিত হচ্ছে ১,১০০ ধরনের ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম