
চাঁদপুর সদরের বালিয়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কাঠের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করেছে মো. রাকিব (২৪) নামে এক মাদকাসক্ত ব্যক্তি। গত রোববার (১৮ মে) গভীর রাতে বালিয়া গ্রামের সাদেক খান বাড়িতে এই ঘটনা ঘটে।
পরের দিন সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে।
গণমাধ্যম সুত্রে জানা যায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য জান্নাত বেগমকে মারধর করতো। ঘটনা দিন রাতে মাদক কেনার জন্য টাকা চায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে পিটিয়ে ফেলে রাখে। মাদকাসক্ত রাকিব সকালে নাটক সাজিয়ে অসুস্থ হয়ে মায়ের মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে।
এ ঘটনায় লোকজন তার মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।
তথ্যসূত্র:
১। মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা
– https://tinyurl.com/5n89e27r


