
বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায় তারা।
গত সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ বৌলপুর গ্রামের ওয়াহেদ শেখের ছেলে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার বিকালে বাড়ির কাছে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিঠুর ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।
প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
তথ্যসূত্র:
১। বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে এক হাত
– https://tinyurl.com/2ar6zu46


