গাজীপুর পুলিশকে ‘মাইরা ফালামু’ হুমকি দিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক হয়নি কেউই

0
4

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকি দিয়ে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (২১ জুন) সকালে গাজীপুর মহানগরের বাসন থানাধীন কলম্বিয়া গার্মেন্টস ও শাকিল এন্টারপ্রাইজ এলাকার সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার হাতে মিছিল বের করে। মিছিলটি মহাসড়ক দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে বহন করা ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এছাড়া ব্যানারের এক পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকারের ছবি দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে মহাসড়কের বিপরীত দিক থেকে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন তাঁদের উদ্দেশে উচ্চস্বরে হুমকিমূলক বক্তব্য দেয়। ভিডিওতে তাঁদের বলতে শোনা যায়, ‘ওই, একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।’ একই সঙ্গে মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’-এ ধরনের স্লোগানও দেয়।

তবে, এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত এক জনকেও আটক করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। পুলিশকে ‘মাইরা ফালামু’ হুমকি দিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল
– https://tinyurl.com/ywpvmwjz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে ছাত্রাবাস থেকে হিন্দু সন্ন্যাসীসহ ৫ সমকামী যুবককে আটক করলো সাধারণ শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধটেকনাফে ভারী বৃষ্টিতে রোহিঙ্গাদের বসতঘরে ঢুকেছে পানি