কলকাতার যাদবপুরে মুসলিম মাংস বিক্রেতাদের ব্যবসা বন্ধ করতে হুমকি

0
5

ভারতে কলকাতার যাদবপুরে মুসলিম মাংস বিক্রেতাদের ব্যবসা বন্ধের বা অবিলম্বে অন্যত্র ব্যবসা স্থানান্তর করার হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীরা।

২৮ জুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বজরং দলের এক সমর্থক অত্যন্ত উগ্র ও অবমাননাকর ভাষায় মুসলিম বিক্রেতাদের কঠোর হুঁশিয়ারি দিচ্ছে।

ঐ ব্যক্তি আক্রমনাত্নক ভঙ্গিতে প্রশ্ন তুলছে, কেন মাংস বিক্রি করা হচ্ছে, কেন জবাই করা হচ্ছে? এখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বসবাস করে।

সে বিরোধী রাজনৈতিক দলকে কটাক্ষ করে বলেছে, তৃণমূল কংগ্রেসের দিন শেষ হয়ে গেছে।

বিক্রেতাদের সতর্ক করে সে আরও বলেছে, হালাল বিক্রি বন্ধ কর। যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে চলে যা।

“মল্লিকপুরের তোদের মত অনেক মোল্লা থাকে, সেখানে চলে যা।”

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা প্রচারের অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। Siasat.com এর তথ্য অনুযায়ী, কেবল মে মাসে পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০টি মুসলিমবিদ্বেষ মূলক ঘটনার খবর পাওয়া গেছে।

নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল, “নন্দীগ্রামের হিন্দু জনগণ আমাকে জিতিয়েছে। আমি কেবল হিন্দুদের জন্যই কাজ করব।”

এসকল ঘটনা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিমদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগকে ক্রমশ বাড়িয়ে তুলছে।

ভিডিও: https://x.com/TheSiasatDaily/status/2071545909184528609


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/8srr4uy4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরাঞ্চলে আকস্মিক বন্যা, পানিবন্দি লাখো মানুষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের পটিয়ায় চাঁদা না দেয়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম