
১ জুলাই বুধবার ভারতে উত্তরপ্রদেশের বারাণসীতে সড়ক প্রশস্তকরণ ও সংস্কার প্রকল্পের অজুহাতে একই দিনে ৫টি মসজিদের আংশিক ভেঙ্গে দিয়েছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।
মসজিদগুলো হলো নেসারান কি মসজিদ, রঙ্গিল শাহ মসজিদ, আলী রাজা মসজিদ, সাংমারমার মসজিদ ও মির্জা করিমুল্লাহ বেগ মসজিদ।
এছাড়া লংদে হাফিজ মসজিদ নামে আরও একটি মসজিদ নির্মূলের কথা রয়েছে, এটির অধিগ্রহণ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে অভিযোগ করেছে মসজিদ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের দাবি, যানজট নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট ৬৫০ মিটার দৈর্ঘ্যজুড়ে সংশ্লিষ্ট ডালমান্ডি সড়কটি ১৭.৪ মিটার প্রশস্ত করার চেষ্টা চলছে। সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে কর্তৃপক্ষ প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করছে।
নির্মূল অভিযানকে ঘটনাস্থলে ১৮০০ এর অধিক নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে প্রশাসন। এসময় ডালমান্ডি অঞ্চলটি সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছিল, জনসাধারণ এবং মিডিয়ার প্রবেশ সীমাবদ্ধ করে দেয়া হয়েছিল। পুরো অভিযান জুড়ে ঘটনাস্থলে ড্রোন নজরদারি বজায় রাখা হয়েছিল।
শতাব্দী প্রাচীন মসজিদগুলো এভাবে ধ্বংসের ফলে স্থানীয় মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এতে ধর্মীয় ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। ইবাদতের স্থানগুলো কেন নির্মূলের প্রয়োজন পড়ছে তা নিয়েও প্রশ্ন উত্থাপিত হচ্ছে।
বেশ কয়েকটি স্থানীয় সংগঠন অভিযোগ করেছে, কর্তৃপক্ষ নগর উন্নয়নের নামে কেবল মুসলিম পাড়াগুলোকে টার্গেট করেছে। উন্নয়ন প্রকল্পগুলোকে মূলত মুসলিমদের স্থাপনা নিধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকগণ।
তথ্যসূত্র:
https://tinyurl.com/4469958z


