ভারতে দুই থেকে সাত বছর কারাভোগের পর দেশে ফিরল ৫০ বাংলাদেশি

0
3

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী ও পুরুষ। রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

দৈনিক আমার দেশ জানায়, ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর ও মাদারীপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, তার উন্নত জীবনের আশায় ২০১৮ সালে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে যায়। সেখানে কেউ গার্মেন্টস কারখানায়, কেউ বাসাবাড়িতে, আবার কেউ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত। একপর্যায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। কেউ তিন বছর, কেউ পাঁচ বছর এবং কেউ সাত বছর পর্যন্ত কারাভোগ করেন। সাজা শেষ হওয়ার পর ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের দূতাবাসের সমন্বয় এবং ভারত সরকারের প্রদত্ত বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানায়, ভারত থেকে ফেরত আসা ৫০ জনের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইটস যশোর ২৫ জনকে গ্রহণ করেছে। সংস্থা দুটি তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান শেষে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।


তথ্যসূত্র:
১। ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৫০ বাংলাদেশি
– https://tinyurl.com/5945wuee

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের শিক্ষা উপেক্ষা করে আবারও আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক আগ্রাসন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে উপজাতীয় দুই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের গোলাগুলি, নিহত ৩