গাজার দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ২ ফিলিস্তিনি শহীদ

0
0

গাজার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যামূলক আগ্রাসনের ধারাবাহিকতায় সর্বশেষ বিমান হামলায় এক শিশুসহ আরও দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত চারজন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি ও মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (PRCS) জানিয়েছে, ৭ জুলাই, মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির দক্ষিণাঞ্চলের তেল আল-হাওয়া এলাকায় পৃথক দুটি বিমান হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। একটি হামলা বার্সেলোনা স্কয়ারের নিকটবর্তী এলাকায় এবং অন্যটি গাজা গভর্নরেট ভবনের পাশে চালানো হয়। হামলায় শিশুসহ দুই ফিলিস্তিনি শহীদ হন এবং আরও চারজন আহত হন। উদ্ধারকারীরা শহীদদের মরদেহ ও আহতদের আল-কুদস হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত ৭৩,১০২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১,৭৩,৫৮১ জন।

এছাড়া, বর্বর ইসরায়েলি আগ্রাসনের ফলে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশই মিসর সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ১৯৪৮ সালের নাকবার পর এটিই ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে বড় গণ-বাস্তুচ্যুতির ঘটনা।


তথ্যসূত্র
1. Minor among two killed by Israeli strikes on Gaza’s Tel al-Hawa
– https://tinyurl.com/ycyrjfyv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরাখণ্ডে মুসলিম বাড়িতে জামাতে নামাজ আদায় করায় উগ্র হিন্দুত্ববাদীদের হট্টগোল
পরবর্তী নিবন্ধজ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিত করতে ইমারাতে ইসলামিয়ার পাঁচ বছর মেয়াদি বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনা