জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিত করতে ইমারাতে ইসলামিয়ার পাঁচ বছর মেয়াদি বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনা

0
5

আফগানিস্তানকে জ্বালানি খাতে স্বনির্ভর করার লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার প্রণীত পাঁচ বছর মেয়াদি বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ। ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহর নেতৃত্বে অর্থনৈতিক কমিশনে প্রণীত এই পরিকল্পনাকে দেশের জ্বালানি অবকাঠামোর উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনায় দেশীয় উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য মোট ২৫টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রকল্পে পানি, সৌরশক্তি, বায়ুশক্তি এবং কয়লাকে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হবে।

এছাড়া পরিকল্পনার আওতায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে ১৩টি চলমান এবং ২৩টি নতুন সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প, ২১টি চলমান ও ২১টি নতুন উপকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে আরও ৩৪টি নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে এবং বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা ব্যাপকভাবে হ্রাস পাবে। একই সঙ্গে শিল্প, কৃষি ও বাণিজ্য খাতে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, আর্থিক স্বনির্ভরতা এবং জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ইমারাতে ইসলামিয়া স্বনির্ভর আফগানিস্তান গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, এই পরিকল্পনা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে


তথ্যসূত্র
1. Five-Year Power Development Plan Approved
– https://tinyurl.com/5ywavjte

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ২ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধমার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা