ভারতের উত্তরপ্রদেশে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে ইমামকে হত্যা

0
20

ভারতের উত্তরপ্রদেশের বেরিলি জেলায় এক মসজিদের ইমামকে পিটিয়ে ও পরে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। গত ২৭ এপ্রিল এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইমাম বিহারের বাসিন্দা।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল, তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। তবে পরবর্তী সময়ে একটি মোবাইল ফোনের অডিও ক্লিপ সামনে এলে ঘটনার ভিন্ন চিত্র উঠে আসে। ওই অডিওতে ইমামের কণ্ঠ শোনা যায় এবং সেখান থেকে জানা যায়, তাকে ট্রেনে নির্যাতনের পর ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

অডিও ক্লিপটিতে ইমাম তার স্ত্রীকে ফোনে জানান, কিছু লোক তাকে মারধর করছে। তবে ফোন করার কিছুক্ষণের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইমামের স্ত্রী তাবাসসুম খাতুন গত শুক্রবার (১ মে) সাংবাদিকদের জানান, গত ২৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী তাকে ফোন করে ট্রেনে কিছু লোক চুরির অপবাদ দিয়ে হেনস্তার কথা জানান। তিনি বলেন, এ সময় আমি তাকে অন্য যাত্রীদের কাছে সাহায্য চাইতে বলেছিলাম, কিন্তু তিনি জানান, কেউ সাহায্যে এগিয়ে আসছে না।

ইমামের স্ত্রী আরও জানান, পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল, তার স্বামী লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।


তথ্যসূত্র:
১। Bihar imam in UP ‘thrashed, pushed’ from train to die
– https://tinyurl.com/ur5c49te

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনানগারহার প্রদেশে শরণার্থী পরিবারগুলোর মধ্যে ১,২৩৭টি আবাসিক প্লট বিতরণ করল ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধদিল্লিতে ‘মুসাল্লা’ ও ‘কাটুয়া’ বলে এক মুসলিম তরুণকে ছুরিকাঘাতে হত্যা করল এক দল উগ্র হিন্দুত্ববাদী