এপ্রিল মাসে দখলদার ভারতীয় বাহিনীর দমন নিপীড়নে আরও ৪ কাশ্মীরি শহীদ ও ৯৫ জন গ্রেপ্তার

0
39

অধিকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের দরুন বিগত এপ্রিল মাসে আরও ৪ কাশ্মীরি শহীদ হয়েছে, এছাড়া গ্রেপ্তার আরও ৯৫ জন। ফলে ২০২৬ মাসের ১ম ৪ মাসে মোট শহীদের সংখ্যা দাঁড়ালো ১৪, এছাড়া গ্রেপ্তার হয়েছে কমপক্ষে ১০২৮ কাশ্মীরি। পাশাপাশি উক্ত সময়ে ৩৩ এর অধিক বেসামরিক কাশ্মীরি নাগরিক দখলদার বাহিনীর বর্বর শক্তি প্রয়োগের ফলে আহত হয়েছিল।

১ মে কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, ভুক্তভোগী কাশ্মীরিদের মধ্যে যুবক, শিক্ষার্থী, স্বাধীনতাপন্থী কর্মী ও মহিলা অন্তর্ভুক্ত রয়েছে।

এপ্রিল মাসে হত্যার শিকার ৪ জনের মধ্যে ২ জনকে সরাসরি শহীদ করেছে দখলদার ভারতীয় বাহিনী, এরমধ্যে ১ জনকে ভুয়া এনকাউন্টরে হত্যা করা হয়েছে। এছাড়া রামবান জেলায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক ১ যুবক ও ১ কিশোরী হত্যার শিকার হয়েছে, এই হত্যাকাণ্ডে দখলদার বাহিনীর প্রত্যক্ষ মদদ ছিল বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে দখলদার বাহিনীর ঘেরাও ও তল্লাশি অভিযান এবং বাড়ি বাড়ি রেইড অভিযানকালে অধিকাংশ গ্রেপ্তার সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত অনেকের বিরুদ্ধে কঠোর ও বেআইনি ক্রিয়াকলাপ (প্রতিরোধ) আইন, জননিরাপত্তা আইন (পিএসএ) এর আওতায় মামলা করা হয়েছে।

এছাড়া গত ৪ মাসে কাশ্মীরি মুসলিম ও স্বাধীনতা পন্থী কর্মীদের মালিকানাধীন বাড়ি, জমি, দোকান, প্রতিষ্ঠান ও যানবাহনসহ ৭২টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারতীয় দুর্নীতিগ্রস্ত প্রশাসন।

একই সাথে কয়েক ডজন কাশ্মীরি স্বাধীনতাপন্থী নেতৃত্বস্থানীয় কর্মীকে ভারতের বিভিন্ন কারাগারে বন্দি করে রেখেছে দখলদার প্রশাসন।

দখলদার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও নয়াদিল্লি নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে কাশ্মীরি মুসলিমদের ওপর এই দমন-পীড়ন প্রতিনিয়ত অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4m4e4ans

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি’র বুকে ধূলির ঝড় তুলে একের পর এক এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছেন জেএনআইএম নেতৃত্বাধীন মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধযাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক ভালো: বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি